নির্বাচনী স্লোগান পরিবর্তন বিএনপির


প্রকাশিত: ০৪:১৫ পিএম, ০৪ এপ্রিল ২০১৫

আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন (উত্তর-দক্ষিণ) নির্বাচনে ‘বাসযোগ্য ঢাকা চাই’-এর পরিবর্তে ‘আদর্শ ঢাকা চাই’ স্লোগান নিয়ে মাঠে নামছে বিএনপি।

শনিবার রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান শত নাগরিক কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সমর্থন দেয়া হয়েছে। ঢাকা উত্তরে আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নের বিষয়টি নিষ্পত্তি হওয়া পর্যন্ত অপেক্ষা করে সমর্থনের কথা জানানো হবে।

‘আদর্শ ও দূষণমুক্ত ঢাকা শহর গড়ার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি বলেও জানান এমাজ উদ্দিন।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।