আজ বাসায় ফিরছেন খালেদা


প্রকাশিত: ০২:১৬ এএম, ০৫ এপ্রিল ২০১৫

তিন মাস দুই দিন গুলশান কার্যালয়ে অবস্থানের পর আজ বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার সকালে পুরান ঢাকার বকশিবাজারের অস্থায়ী আদালতে দুর্নীতির দুই মামলায় হাজিরা শেষে গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’তে ফিরবেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়া রোববার সকাল সাড়ে ৯টায় জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে গুলশান রাজনৈতিক কার্যালয় থেকে বকশিবাজারের অস্থায়ী আদালতের উদ্দেশে বের হবেন। সেখানে হাজিরা শেষে তিনি সরাসরি গুলশানে ভাড়া বাসায় ফিরবেন।’

এর আগে, চলতি বছরের ৩ জানুয়ারি রাত থেকে গুলশান রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করে আসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এখানে অবস্থানকালেই বিদেশে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা যান। কোকোর মরদেহ এই কার্যালয়েই নিয়ে আসা হয়।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।