আব্বাসকে বিএনপির সমর্থন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সমর্থন দিয়েছে দলটি। এছাড়াও উত্তরে কাকে সমর্থন দেয়া হবে সে বিষয়ে রোববার দলীয় সিদ্ধান্তে জানানো হবে।
শনিবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপিপন্থী শত নাগরিক কমিটির প্রধান বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. এমাজউদ্দীন আহমদ।
তিনি বলেন, অনেকদিন পর ঢাকা সিটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি আশা করি একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে যোগ্য প্রার্থী নির্বাচিত হবেন। ‘আদর্শ ঢাকা গড়ার আন্দোলন’ ব্যানারে সিটি নির্বাচনে প্রচারণা চালাবে বিএনপি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোববার আদালতে হাজিরা দিতে যাবেন কি না এমন প্রশ্নের জবাবে এমাজউদ্দীন বলেন, তিনি রোববার সকালে আদালতে যাবেন।
এমএম/বিএ/এমএস