কিছুক্ষণের মধ্যেই আদালতে যাবেন খালেদা
দুর্নীতির দুই মামলায় (জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট) হাজিরা দিতে পুরান ঢাকার বকশীবাজারের বিশেষ আদালতে যাবার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রোববার সকাল ১০টার দিকে গুলশানের নিজ কার্যালয় থেকে বকশীবাজার আলিয়া মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হবেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।
কার্যলয় সূত্রে জানা যায়, বেগম জিয়া ভোর ৬টায় ঘুম থেকে উঠে নামাজ ও কোরআন তেলাওয়াত করেন। এরপর সকাল পৌনে ৮টার দিকে গুলশানের বাসা থেকে তার জন্য নাস্তা নিয়ে আসা হয়।
এদিকে আদালতে যাবার জন্য তার (খালেদা জিয়া) গাড়িবহরগুলো প্রস্তুত করা হচ্ছে। এছাড়া গুলশান কার্যালয়ের সামনে পুলিশের নিরাপত্তাবলয় জোরদার রয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, বকশীবাজারের বিশেষ আদালত থেকে বের হয়ে বেগম জিয়া তার গুলশানের বাসায় ফিরবেন। পরে রাতে বাসা থেকে গুলশান কার্যলয়ে এসে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
এমএম/বিএ/পিআর