আদালত থেকে বাসার উদ্দেশে খালেদা


প্রকাশিত: ০৬:০৮ এএম, ০৫ এপ্রিল ২০১৫

জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেয়ে আদালত থেকে বের হয়ে গুলশানের বাসার দিকে রওনা দিয়েছিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আদালত থেকে বের হন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুরান ঢাকার বকশিবাজারের অস্থায়ী আদালতে দুর্নীতির দুই মামলায় হাজিরা শেষে গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’তে ফিরছেন তিনি।

এর আগে দুই মামলায় জামিন মঞ্জুর করেন আদালতের বিচারক আবু আহমেদ জমাদার। সকালে বেগম খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবা আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করেন।

রোববার বেলা ১০টা ৩৫ মিনিটের দিকে বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে পৌঁছান তিনি। সকাল ৯টা ৫৫ মিনিটে গুলশানের নিজ কার্যালয় থেকে বকশীবাজার আলিয়া মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেন খালেদা জিয়া।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কয়েক মাস ধরে আদালতে হাজির না হওয়ায় বিচারক গত ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এমএম/জেইউ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।