প্রার্থীতা ফিরে পেতে মিন্টুর রিট


প্রকাশিত: ০৯:৫০ এএম, ০৫ এপ্রিল ২০১৫

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থীত মেয়র পদপ্রার্থী আব্দুল আউয়াল মিন্টু তার প্রার্থীতা ফেরত পেতে হাইকোর্টে রিট আবেদন করেছেন। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ অন্যান্য আইনজীবীরা মিন্টুর পক্ষে রোববার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন। পরে খোকন বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন।

রিটে প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, রিটার্নিং অফিসার, বিভাগীয় রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদেরকে বিবাদী করা হয়েছে।
পরে ব্যারিস্টার এহসানুর রহামন ও রাগিফ রউফ চৌধুরী সাংবাদিকদের বলেন, রিটে আব্দুল আওয়াল মিন্টুর প্রার্থীতা কেন ফেরত দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। সোমবার হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী উজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় আপিল শুনানি করে বিভাগীয় নির্বাচন কমিশনার তার প্রার্থীতা বাতিল করে রায় ঘোষণা করেন।

এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।