খালেদাকে একা রেখে গেলেন সেলিমা-শিরিন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একা রেখে তার গুলশান কার্যালয় থেকে বেরিয়ে গেছেন দলটির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান ও মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।
রোববার বিকেল ৩টা ৪৫ মিনিটে একটি সাদা প্রাইভেটকারে করে তারা খালেদা জিয়ার বাসভবন ফিরোজা থেকে হাসিমুখে বের হয়ে যান।
খালেদার বাসভবন থেকে বেরিয়ে শিরিন সুলতানা জাগো নিউজকে জানান, দীর্ঘদিন পর মুক্ত হলাম। ভালো লাগছে। আমরা দুপুরে খাওয়া-দাওয়া করে বের হয়েছি। ক্ষুদ্র কারাগার থেকে বের হয়ে বৃহৎ কারাগারে ঢুকেছি বলেও মন্তব্য করেন তিনি।
সেলিমা রহমান বলেন, দীর্ঘ তিন মাস পর বের হয়েছি। ভালো লাগছে।
এমএম/বিএ/আরআই