৯৪ দিন পর নয়াপল্টন কার্যালয়ে শাহীন-জনি


প্রকাশিত: ০৭:২৭ এএম, ০৬ এপ্রিল ২০১৫

টানা ৯৪ দিন পর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে প্রবেশ করেছেন দলটির দুই সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন ও আবদুল লতিফ জনি। সোমবার দুপুর ১২টায় তারা কার্যালয়ে প্রবেশ করেন।

এর আগে গত ৩ জানুয়ারি কার্যালয়টি তালাবদ্ধ করার পর থেকে তারা আত্মগোপনে ছিলেন। তবে শনিবার সন্ধ্যায় তালা ভেঙ্গে কার্যালয়ে প্রবেশ করেছিলেন শাহীন।

সরেজমিনে দেখা গেছে, সোমবার দুপুরের পর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলের তৃণমূলের কয়েকজন নেতাকর্মী নয়াপল্টন কার্যালয়ে এসেছেন। তবে বিএনপি শীর্ষ কোনো নেতা বা মহানগর পর্যায়ের কোনো নেতাকে কার্যালয়ে আসতে দেখা যায়নি।

এদিকে কার্যালয়টি খোলা হয়েছে এ সংবাদে দলটির উৎসুক নেতাকর্মীদের নয়াপল্টনের আশেপাশে অবস্থান নিতে দেখা গেছে। সকালে ছাত্রদলের কয়েকজন নেতাকেও কার্যালয়ের সামনে অবস্থান নিতে দেখা গেছে।

এমএম/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।