খালেদার আত্মসমর্পণ হাসিনার কাছেও : হাছান মাহমুদ


প্রকাশিত: ১০:০২ এএম, ০৬ এপ্রিল ২০১৫
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতের কাছে নয়, প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলার জনগণের কাছে আত্মসমর্পণ করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, `বেগম খালেদা জিয়া রোববার আদালতের কাছে আত্মসমর্পণ করেছেন। তার এই আত্মসমর্পণ কেবল আদালতের কাছে নয়, বরং তিনি এর মধ্য দিয়ে শেখ হাসিনার কাছে ও বাংলাদেশের আপামর জনগণের কাছে আত্মসমর্পণ করলেন।`

কামারুজ্জামানের রিভিউ পিটিশনের চূড়ান্ত রায়কে স্বাগত জানিয়ে হাছান মাহমুদ বলেন,  প্রতিটি যুদ্ধাপরাধীর বিচার বাংলার মাটিতে হবে।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।