মিন্টুর মনোনয়নপত্রের বৈধতার রিট খারিজ
ঢাকা সিটি কর্পোরেশন (উত্তর) নির্বাচনে মেয়র পদে আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার দুপুরে শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেন।
রোববার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মিন্টুর পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ রিট দায়ের করেছিলেন।
উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন বিএনপি সমর্থিত আব্দুল আউয়াল মিন্টু। কিন্তু তার একজন সমর্থক ওই এলাকার ভোটার নন বলে তার মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং অফিসার।
পরে তিনি ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর আপিল করেন। কমিশনারও তা বাতিল করে দেন। আজ হাইকোর্টও এ বিষয়ে করা আবেদন খারিজ করে দিলেন।
বিএ/আরআইপি