নির্বাচনী প্রচারণায় বাধা দেয়া হচ্ছে : আফরোজা আব্বাস


প্রকাশিত: ০৬:৪৬ এএম, ০৯ এপ্রিল ২০১৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণায় বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।

বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫ মিনিটে নির্বাচনী প্রচারণার ফাঁকে মালিবাগ টুইন টাওয়ার কনকর্ড শপিং কমপ্লেক্সর সামনে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তিনি।

আফরোজা বলেন, আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের উপর নজর রাখছে। সরকার নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং মাঠ নিশ্চিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরেও বলেন, মির্জা আব্বাসের মামলা প্রত্যাহার হলে নিজে এসে নির্বাচনী প্রচারণায় নামবেন।

প্রসঙ্গত, দ্বিতীয় দিনের মতো মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রী আফরােজা আব্বাস নির্বাচনী প্রচারণা অব্যহত রেখেছেন। সকাল ১০টায় রাজধানীর মালিবাগ শান্তিবাগ প্রাইমারি স্কুল মাঠ থেকে এই প্রচারণা শুরু করেন তিনি।

এমএম/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।