বাবার প্রতীক `মাছ` পেয়েছেন খোকন


প্রকাশিত: ০৫:০৩ এএম, ১০ এপ্রিল ২০১৫

সরকার সমর্থিত প্রার্থী সাঈদ খোকনকে ইলিশ মাছ প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। শুক্রবার বেলা ১০টা ৪০ মিনিটে তাকে এই প্রতীক বরাদ্ধ দেয়া হয়।

মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে আসার পরই রিটানিং অফিসারের কাছে তার বাবা সাবেক মেয়র হানিফের প্রতীক তাকে দেয়ার জন্য অনুরোধ জানান। তবে মাছ প্রতীকটি নিয়ে আরও ৫ প্রার্থী আবেদন করার সংকট দেখা দেয়।

এদিকে বাকি চার প্রার্থী স্বেচ্ছায় মাছ প্রতীক সাঈদ খোকনকে ছেড়ে দিলেও আরেক মেয়র প্রার্থী মো. আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ মাছ প্রতীক নিয়েই নির্বাচন করার জন্য অনঢ় থাকেন। পরে সাঈদ খোকনের সঙ্গে তার সমঝোতা হলে তিনি মাছ প্রতীক ছেড়ে দেন।

এমএম/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।