মাহীর ঈগল প্রতীক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী বিকল্পধারার মাহী বি. চৌধুরী ঈগল প্রতীক বরাদ্দ পেয়েছেন। শুক্রবার সকাল ১০টায় আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনিস্টিটিউটে ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম তাদের এই প্রতিক বরাদ্দ দেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ১৬ প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দিয়েছে নির্বাচন কমিশন ইসি।
উত্তরে ১৬ জন মেয়র যে প্রতীক পেলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক পেয়েছেন টেবিল ঘড়ি, তাবিথ আউয়াল বাস। এই দুই প্রার্থী তাদের মনোনয়নপত্রে প্রতীক হিসেবে পছন্দ ছিল টেবিল ঘড়ি। পরে তাদের মধ্যে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ করা হয়।
এছাড়া, এ ওয়াই এম কামরুল ইসলাম পেয়েছেন ক্রিকেট ব্যাট, সিপিবির আব্দুল্লাহ আল ক্কাফী রতন পেয়েছেন হাতি, কাজী মো. শহীদুল্লাহ ইলিশ মাছ, জাসদ সমর্থিত প্রার্থী নাদের চৌধুরী পেয়েছেন ময়ূর, জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী বাহাউদ্দিন আহমেদ বাবুল চরকা, শেখ শহিদুজ্জামান পেয়েছেন দিয়াশলাই, মো. আনিসুজ্জামান খোকন ডিস এন্টেনা, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ পেয়েছেন ফ্লাক্স, গণসংহতির মো. জোনায়েদ আব্দুর রহমান সাকি টেলিস্কোপ, শামছুল আলম চৌধুরী চিতাবাঘ, মো. জামান ভূঞা টেবিল, মো. চৌধুরী ইরাদ আহম্মদ সিদ্দিকী লাউ ও শেখ মো. ফজলে বারী মাসউদ কমলালেবু।
উত্তরে ১৬ জন প্রার্থীর ছয়জন প্রার্থীরই পছন্দের প্রতীক ছিল ইলিশ মাছ। রিটার্নিং কর্মকর্তা তাদেরকে সমঝোতা করতে বললে তারা একমত না হওয়ায় লটারিতে প্রতিক বরাদ্দ দেওয়া হয়। এখানে বিজয়ী হন কাজী মো. শহীদুল্লাহ পান ইলিশ মাছ প্রতীক।
এসআই/বিএ/এমএস