দক্ষিণে ২০ প্রার্থীর ২০ প্রতীক


প্রকাশিত: ০৬:২৭ এএম, ১০ এপ্রিল ২০১৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোর্শেদ একত্রে দক্ষিণের প্রার্থীদের বরাদ্দকৃত প্রতীক ঘােষণা করেন।

মেয়রপ্রার্থীদেরকে যেসব প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে- সরকার সমর্থিত প্রার্থী সাঈদ খোকন পেয়েছেন ইলিশ মাছ, বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসকে মগ, জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলনকে সোফা, মো. শহিদুল ইসলামকে বাঘ, এএসএম আকরামকে ক্রিকেট ব্যাট, দিলিপ ভদ্রকে হাতি, রেজাউল করিম চৌধুরীকে টেবিল ঘড়ি।

আরও যেসব প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে- গোলাম মাওলা রনিকে আংটি, আবদুর রহমানকে ফ্লাক্স, বাহরানে সুলতান বাহারকে শার্ট, আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহকে লাউ, মশিউর রহমানকে চিতাবাঘ, আবু নাছের মো. মাসুদ হোসাঈনকে চরকা, শাহীন খানকে জাহাজ, শফিউল্লাহ চৌধুরীকে ময়ুর, আসাদুজ্জামান রিপনকে কমলালেবু, আবদুল খালেককে কেক, মনজুর রশিদ ফিরোজকে টেবিল ও অ্যাডভোকেট আইউব হোসেনকে ঈগল প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে।
 
এমএম/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।