সালাহ উদ্দিন জীবিত আছেন : খোকন


প্রকাশিত: ০২:১২ পিএম, ১১ এপ্রিল ২০১৫

নিখোঁজ বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ আইন শৃঙ্খলা বাহিনীর নিকট জীবিত আছেন, শিগগিরই তাকে দেখতে পাবো বলে আশাবাদ ব্যক্ত করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। শনিবার সন্ধ্যায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

খোকন বলেন, দুপুরে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠককালে তাদের কথাবার্তায় আমরা আশ্বস্ত হয়েছি যে সালাহ উদ্দিন আহমেদ জীবিত আছেন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট আছেন।

তিনি বলেন, বিএনপি যদি স্বাভাবিক রাজনীতি করতে চায় তাহলে পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হবে না বলে কশিনারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

খোকন বলেন, ডিএমপি কমিশনার আমাদের আশ্বস্ত করেছেন তালিকাভুক্ত সন্ত্রাসী ছাড়া কাউকে গ্রেফতার বা হয়রানি করা হবে না। পুলিশ যথাযোগ্য অভিযোগ ব্যতীত কাউকে অন্যায়ভাবে গ্রেফতার কিংবা হয়রানি করবে না।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএম/এএইচ/একে /আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।