১৭ দফা দাবি পেশ আদর্শ ঢাকা আন্দোলনের


প্রকাশিত: ০২:৩২ পিএম, ১৫ এপ্রিল ২০১৫

বাসযোগ্য, নিরাপদ, পরিচ্ছন্ন ও আদর্শ ঢাকা গড়ে তোলার লক্ষ্যে ১৭ দফা দাবি পেশ করেছে আদর্শ ঢাকা আন্দোলন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় প্রেস ক্লাবে সংগঠনটির পক্ষে সদস্য সচিব ও সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ দাবিগুলো পেশ করেন।

দাবিগুলো হলো- মহানগর ব্যবস্থাপনা, নগর পরিকল্পনা, মহানগরীর সড়ক যানবাহন ও পরিবহন ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য সেবা ও রোগ প্রতিরোধ, মহানগরীর বিপণন ব্যবস্থা, মহানগরীর পরিবেশ সুরক্ষা, আবাসন, আইন-শৃঙ্খলা, মানবাধিকার, নারীর অধিকার রক্ষা, সামাজিক নিরাপত্তা, মাদক দমন ও মাদকসেবীদের নিরাময় ও পুনর্বাসন, খেলাধুলা ও বিনোদন, দুর্যোগ ব্যবস্থাপনা, তথ্য প্রযুক্তি ও শিল্প বিকাশ।

এ সময় সংগঠনের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, সিনিয়র সাংবাদিক মাহফুজউল্লাহ ও সাবেক সচিব আ ন হ আক্তার হোসেন উপস্থিত ছিলেন।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।