১২ দফায় তাবিথের ইশতেহার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ১২ দফা ইশতেহার ঘোষণা করেছেন আদর্শ ঢাকা আন্দোলনের প্রার্থী তাবিথ আউয়াল। বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর তেজগাও ও গুলশান লিং রোডে অবস্থিত একটি ভবনে তাবিথ তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
নির্বাচনী ইশতেহারে তিনি খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, যানজট নিরসন ও যানজট সুবিধা, নগর পরিবেশ ব্যবস্থাপনা ও টেকশই উন্নয়ন, সামাজিক উন্নয়ন ও ব্যবস্থাপনা, আমোদ-প্রমোদ, চিত্ত-বিনোদন ও জনস্বাস্থ্য, ডিজিটাল সেবা, জননিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও নগর প্রশাসনের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরেও উপস্থিত ছিলেন আদর্শ ঢাকা আন্দােলনের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ, সংগঠনটির সদস্য সচিব শওকত মাহমুদ, ড. মাহবুব উল্লাহ, ড. মাহফুজ উল্লাহ, আবদুল হাই শিকদার, ফাহিমা নাসরিন মুন্নী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, দলটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান প্রমূখ।
এমএম/বিএ/পিআর