সিটি নির্বাচনে নিরব বিপ্লব ঘটবে : মওদুদ
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে নিরব বিপ্লব ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ। তিনি বলেছেন, নির্বাচনে আদর্শ ঢাকা আন্দোলনের প্রার্থী তাবিথ আউয়াল নির্বাচিত হলে ভোটারদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।
বৃহস্পতিবার বেলা ১১টা ৪৬ মিনিটি তেজগাঁও ও গুলশান লিং রোডে অবস্থিত একটি ভবনে তাবিখ আউয়ালের নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মওদুদ বলেন, তাবিথ নির্বাচিত হলে আদর্শ মহানগর গড়ে তোলার জন্য কাজ করবেন। দুর্নীতিমুক্ত প্রশাসন ও রাজধানীকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন।
তাবিথ আউয়াল নির্বাচনে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন সেই অনুযায়ী কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এমএম/বিএ/পিআর