গুলশানে বৈঠক ডেকেছেন মওদুদ
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বৈঠক ডেকেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপির সমন্বয়ক ব্যারিস্টার মওদুদ আহমেদ।
শুক্রবার বিকেল ৩টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এর সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এমএম/বিএ/পিআর