অবরোধ সক্রিয় নয় : খালেদা
বর্তমানে অবরোধ সক্রিয় নয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, অবরোধ ২০ দলের কর্মসূচি। সুতরাং অবরোধ চলবে কি চলবে না এটা নিয়ে ২০ দল সিদ্ধান্ত নেবে।
রোববার দুপুরে গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
অবরোধ অব্যহত রয়েছে কি না- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, জোট সমর্থিত দলের নেতাদের সঙ্গে বৈঠক করার সুযোগ না পাওয়ায় এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। বর্তমান পরিস্থিতির কারণে কর্মসূচি সক্রিয় নেই।
২০ দলের নেতাদের সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে বলেও তিনি জানান।
এমএম/বিএ/আরআই