সিটি নির্বাচনে ভোট দিতে পারবেন না খালেদা


প্রকাশিত: ০২:৩৮ পিএম, ২৬ এপ্রিল ২০১৫

আসন্ন সিটি নির্বাচনে ভোট দিতে পারবেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি রাজধানী ঢাকার ক্যান্টনমেন্টের ভোটার। ক্যান্টনমেন্ট এবার ভোটে নেই। এ জন্য তিনি এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।

রোববার দুপুরে রাজধানীর গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়াকে এক সাংবাদিক প্রশ্ন করেন ‘আপনি আগে ছিলেন ক্যান্টনমেন্টে। এখন গুলশানে থাকেন। আপনি এবার ভোট দেবেন কোথায়?’

এমন প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, ‘আমি ক্যান্টনমেন্টের ভোটার। ক্যান্টনমেন্ট সিটি কর্পোরেশনের ভোটে নেই।’ এ কারণে তিনি ভোট দিতে পারছেন না।

এমএম/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।