জয়ের ব্যাপারে আশাবাদী আনিসুল (ভিডিও)


প্রকাশিত: ০৪:২৫ এএম, ২৮ এপ্রিল ২০১৫

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আশার কথা বলেন আনিসুল।

তিনি বলেন, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এত দিন ঘুরে, জনগণের সঙ্গে কথা বলে, তাদের চোখের ভাষা থেকে এমন ধারণা হয়েছে বলেও জানান তিনি।

ঢাকার উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মঙ্গলবার ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার তিন সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দেবেন ৬০ লাখ ৩৩ হাজার ১২৫ জন।

নির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে বেশি আলোচনায় আছেন ঢাকা উত্তরে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আনিসুল হক ও বিএনপি-সমর্থিত তাবিথ আউয়াল, ঢাকা দক্ষিণে বিএনপি-সমর্থিত মির্জা আব্বাস ও আওয়ামী লীগ-সমর্থিত সাঈদ খোকন।


## ভোট দিলেন আনিসুল হক (ভিডিও)

এসএ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।