বাড্ডায় পোলিং এজেন্টকে বের করে দেয়ার অভিযোগ


প্রকাশিত: ০৪:৪৮ এএম, ২৮ এপ্রিল ২০১৫

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের উত্তরের কেন্দ্র বাড্ড আলাতুন্নেসা স্কুল থেকে টেলিস্কোপ প্রতীকের এক পোলিং এজেন্টকে বরে করে দেয়া হয়েছে। সকাল ১০টার দিকে টেবিল ঘড়ি প্রতীকের লোকজন ওই পোলিং এজেন্টকে বের করে দেন বলে অভিযোগ করেন ছাত্র ফেডারেশন সভাপতি ও টেলিস্কোপ প্রতীকের কর্মী-সমন্বয়ক সৈকত মল্লিক।

তিনি বলেন, প্রতিটি নির্বাচনী কেন্দ্রে থেকেই টেবিল ঘড়ি প্রতীকের লোকজন আমাদের পোলিং এজেন্টদের বের করে দিচ্ছে।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৮টা থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

এএসএস/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।