ছাত্রলীগের হাতে লাঞ্ছিত হলেন এমাজউদ্দিন


প্রকাশিত: ০৫:০৯ এএম, ২৮ এপ্রিল ২০১৫

ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ। মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটের দিকে তিনি ঢাকা কলেজ কেন্দ্রে ভোট দিতে যান।  এসময় ঢাকা কলেজ কেন্দ্রেই তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে লাঞ্ছনার শিকার হন।

এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা তার গাড়ি ভাঙচুর করে। ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজও করে।

এমএম/এআরএস/আরআইপি






পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।