চট্টগ্রামে সিটি নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপির
ফাইল ছবি
চট্টগ্রামে সিটি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি। জাল ভোট, কেন্দ্র দখলসহ বিভিন্ন অভিযোগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন মনজুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট আমীর খসরু মাহমুদ চৌধুরী।
একই সময় দেওয়ানহাটস্থ বিএনপির কেন্দ্র হতে এক বিবৃতিতে জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
বিবৃতিতে জানানো হয়, চলমান নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে অনিয়ম, কারচুপি, কেন্দ্র হতে বিএনপির পোলিং এজেন্টদের বিতাড়ন, কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থকদের দখল, প্রিসাইডিং অফিসারদের পক্ষপাতদুষ্ট আচরণের কারণে তিনি নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।
এএ