শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে : ডিএমপি কমিশনার


প্রকাশিত: ০৫:৪৫ এএম, ২৮ এপ্রিল ২০১৫

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া। তিনি বলেছেন, কোথাও কোনো বিশৃঙ্খলা নেই, অনিয়মের খবর পাওয়া যায়নি। সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। আমি কেন্দ্রে কেন্দ্রে পরিদর্শন করেছি, সব দলের এজেন্ট রয়েছেন।

মঙ্গলবার সকালে রাজধানীর ভিকারুননেসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, কোথাও যদি এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া যায়, দ্রুত তা সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারদের জানাবেন। এরপর নির্বাচন কমিশন যে ব্যবস্থা নেবে, আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেবো।

কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়া হচ্ছে সাংবাদিকদের এমন অভিযোগে তিনি বলেন, নির্বাচনের বৈধ কাজগপত্র রয়েছে এমন সব সাংবাদিকদের যেন কোথাও বাধা দেয়া না হয় সে বিষয়ে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।

পাঁচজনের বেশি সাংবাদিক একসঙ্গে এক কেন্দ্রে যেন প্রবেশ না করেন এ জন্য তিনি সাংবাদিকদের অনুরোধ জানান।

এসআই/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।