ফখরুলদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো


প্রকাশিত: ১০:৫১ এএম, ২৯ এপ্রিল ২০১৫

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬৩ জনের বিরুদ্ধে গাড়ি পোড়ানো মামলায় অভিযোগ গঠন শুনানির দিন পেছানো হয়েছে। পরবর্তিত শুনানীর জন্য ২২ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

আসামিপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আলমগীর কবির রাজ বুধবার নতুন এ দিন ধার্য করেন। ওই দিন মির্জা ফখরুলকে আদালতে হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির হরতাল চলাকালে শেরেবাংলা নগর থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সংশ্লিষ্ট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুহুল আমীন মামলাটি দায়ের করেন।

২০১৪ সালের ১২ জানুয়ারি শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।