নাইকো ও গ্যাটকো মামলার শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি


প্রকাশিত: ১১:১৯ এএম, ২৯ এপ্রিল ২০১৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাইকো ও গ্যাটকো মামলার শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। বুধবার বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি গ্রহণ শেষে এ মুলতবি আদেশ দেন।

খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট জাকির হোসেন ভূইয়া।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।