সিটি নির্বাচন বাতিলের দাবি আদর্শ ঢাকা আন্দোলনের
ফাইল ছবি
ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি কর্পোরেশন নির্বাচন বাতিল ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেছে বিএনপি সমর্থিত বুদ্ধিজীবী ও পেশাজীবীদের সংগঠন আদর্শ ঢাকা আন্দোলন। বুধবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ এ দাবি জানান।
তিনি বলেন, এভাবে নির্বাচন হয় না। আমরা নির্বাচনের আগে ইসির কাছে গিয়েছিলাম। তাদের বলেছিলাম নির্বাচনের ভূমিটা যেন সমতল হয়। ভোটাররা যেন যাকে খুশি তাকে ভোট দিতে পারে। প্রার্থী যেন তার ভোটারদের কাছে যেতে পারে।
তিনি অভিযোগ করে আরো বলেন, আমাদের কোনো দাবিই মানা হয়নি। তারা যে দায়িত্ব পালন করেছেন সেটা স্কুলের তিন শিশুকে এনে দিলেও এর ব্যতিক্রম হতো না।
এমএম/আরএস/আরআই