সিটি কর্পোরেশন কর্মকর্তাদের ফিরিয়ে দিলেন আনিসুল হক


প্রকাশিত: ১২:১৬ পিএম, ২৯ এপ্রিল ২০১৫

সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে দেখা করেননি ঢাকা উত্তরের নব নির্বাচিত মেয়র আনিসুল হক। বুধবার সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা তার সঙ্গে দেখা করতে এলে তিনি তাদের ফিরিয়ে দেন।

এ সময় আনিসুল হক তাদের সময় নষ্ট না করে জনগণের জন্য কাজ করতে বলেন। তিনি বলেন, যখন  সিটি কর্পোরেশন অফিসে কাজ শুরু করবো তখন  আপনাদের সঙ্গে দেখা হবে।

এর আগে বুধবার আনিসুল হক এক বার্তায় ঢাকার সব প্রার্থীদের পোস্টার ব্যানার সরিয়ে রাজধানীকে পরিছন্ন করার অনুরোধ জানান। তিনি নিজে তার সব ব্যানার পোস্টার সরিয়ে নেবেন বলেও ওই বার্তায় ঘোষণা দেন।

এসএ/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।