বিএনপি-জামায়াতের মেরুদণ্ড ভেঙে গেছে : হাছান মাহমুদ


প্রকাশিত: ০৭:০৪ এএম, ০১ মে ২০১৫

সিটি নির্বাচনে জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের পরাজয় হয়েছে। এর মাধ্যমে বিএনপি-জামায়াতের মেরুদণ্ড ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী হকার্স লীগ আয়োজিত মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত জ্বালাও-পোড়াও করে গত তিন মাস নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করে রেখেছিল। তাদের পক্ষে আর কখনো নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি সম্ভব হবে না।

সাবেক এ মন্ত্রী বলেন, নির্বাচনের পরে কিছু পত্রপত্রিকায় লেখা হলো, নির্বাচন নিয়ে প্রশ্ন তুললো। কিন্তু এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, অগ্রগতি ও উন্নয়ন বিজয়ী হয়েছে। যারা গণতন্ত্রকে অবরুদ্ধ করে রাখতে চায় তাদের পরাজয় হয়েছে। পত্রপত্রিকায় লেখালেখির মাধ্যমে এই নির্বাচনকে বিতর্কিত করা চেষ্টা হয়েছে। হকার্সদের উদ্দেশে আওয়ামী লীগের এ নেতা বলেন, ষড়যন্ত্র থেমে নেই, সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

সংগঠনের সভাপতি এস এম জাকারিয়া হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।