অগ্নিযুগের বিপ্লবী কমরেড আশু ভরদ্বাজ স্মরণে আলোচনা শনিবার


প্রকাশিত: ০১:৪১ পিএম, ০৮ মে ২০১৫

অগ্নিযুগের বিপ্লবী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র অবিভক্ত ফরিদপুর জেলা কমিটির সম্পাদক আশু ভরদ্বাজ স্মরণে আলোচনা সভা শনিবার বিকেল ৪টায় মৈত্রী মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

সোমেন-তাজুল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা করবেন অজয় রায়, গোপেশ মালাকার, সত্য মৈত্র, কামাল লোহানী, পঙ্কজ ভট্টাচার্য্য, মুজাহিদুল ইসলাম সেলিম, হায়দার আকবর খান রনো, রফিকুজ্জামান লায়েক, আবু হোসেন, আবুল কালাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সোমেন-তাজুল ট্রাস্টের চেয়ারপারসন মনজুরুল আহসান খান।

১৯৩৫ সালে কমরেড আশু ভরদ্বাজের ফাঁসির আদেশ হয়। কিন্তু বয়স কম বিবেচনায় ফাঁসির আদেশ বাতিল করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও আন্দামান দ্বীপান্তরের আদেশ দেওয়া হয়। ১৯৫০ সালে ঐতিহাসিক খাপড়া ওয়ার্ডে তিনি গুলিবিদ্ধ হন। ৭৩ বছর জীবনের ৩১ বছরই তিনি জেল খাটেন।

একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।