খালেদা জিয়ার হাতে দেশের দায়িত্ব দেয়া যাবে না : বাণিজ্যমন্ত্রী


প্রকাশিত: ০১:৫৪ পিএম, ০৮ মে ২০১৫

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ শুক্রবার ভোলার চরফ্যাশনে মায়া ব্রিজ উদ্বোধন শেষে এক সুধি সামবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, খালেদা জিয়ার হাতে আর দেশের দায়িত্ব দেয়া যাবে না। তিনি সিটি নির্বাচনে এসেছেন অথচ, বার্ন ইউনিটে যাননি। তিনি ৯২ দিন হরতাল অবরোধের নামে মায়ের কোল খালি করেছেন। কত শিশুকে হত্যা করেছেন, হত্যা করেছেন বাস চালকদের।

এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। বিশ্বে এখন একটি মর্যাদাশীল দেশে পরিণত হয়েছে এ দেশ। তিনি বলেন, এক সময় আমাদের টাকা ছিল না এখন রিজার্ভ রয়েছে ৩৩ বিলিয়ন। এক সময় সাড়ে ৭ কোটি মানুষের দেশে খাদ্যাভাব ছিল। এখন ১৬ কোটি মানুষের দেশে খাদ্য উদ্বৃত্ত রয়েছে।

চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে অারো বক্তব্য রাখেন বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, ডিআইজি হুমায়ূন কবির, জেলা প্রশাসক মো. সেলিম রেজা পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান প্রমুখ।

এছাড়া তিনি চরফ্যাশনে শশিভুষন থানার নতুন নির্মিত থানা ভবন, নীলিমা জ্যাকব কলেজের ভবন নির্মাণ উদ্বোধন করেন। ভোলায় জেলা কৃষক লীগের সম্মেলনেও বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী ।

অমিতাভ অপু/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।