ক্যামেরনকে খালেদা জিয়ার অভিনন্দন
বৃটেনের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ায় কনজারভেটিভ পার্টির প্রধান ডেভিড ক্যামেরনকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনারের মাধ্যমে এ অভিনন্দন জানান তিনি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
বৃটিশ হাইকমিশনারের অফিসে বিএনপির চেয়ারপারসনের অভিনন্দন বার্তা পৌঁছে দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ।
উল্লেখ্য, সব হিসাব-নিকাশ উল্টে সবাইকে চমক দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আরো পাঁচ বছর যুক্তরাজ্যের শাসন ক্ষমতায় থাকছেন ডানপন্থী কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ক্যামেরন। পার্লামেন্টের ৬৫০ আসনের মধ্যে ৬৪৩টি আসনের ফলাফলে কনজারভেটিভ পার্টি ৩২৬টিতে জয় পেয়েছে। অন্যদিকে বিরোধী দলে থাকা লেবার পার্টি পেয়েছে ২৩০ আসন।
আরএস/এমএস