সীমান্ত চুক্তি বিল পাসে যুবলীগের আনন্দ মিছিল
ভারত বাংলাদেশের সাথে সীমান্ত চুক্তি বিল পাস হওয়ায় রাজধানীতে আনন্দ মিছিল করেছে আওয়ামী যুবলীগ। শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
যুবলীগ চেয়ারম্যন মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে এই শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন- যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য আনোয়ারুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।
শোভাযাত্রা পূর্বক সংক্ষিপ্ত সমাবেশে ওমর ফারুক চৌধুরী বলেন, ঐতিহাসিক সীমান্ত চুক্তির ফলে বদলে গেছে বাংলাদেশ,পাল্টে যাচ্ছে বাংলাদেশের মানচিত্র, যোগ হবে আরো ১০ হাজার ২৫০ একর ভূ-খন্ড। এই চুক্তি পাশ হওয়ার ফলে ১৬২টি ছিটমহলের ৫২ হাজার মানুষের ৬৮ বছরের বন্দি জীবনের অবসান ঘটবে।
আরএস/এমএস