খালেদার সঙ্গে কথা বললেন সালাহ উদ্দিন
মেঘালয়ের শিলং হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন। বৃহস্পতিবার রাতে সালাহউদ্দিন খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন।
গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, স্ত্রী হাসিনা আহমদের মোবাইল ফোন থেকে তিনি এ কথা বলেছেন। পাঁচ-ছয় মিনিট স্থায়ী হয় তাদের আলাপচারিতা। তবে বিএনপির পক্ষ থেকে এ ব্যাপারে কিছু বলা হয়নি। এছাড়া তাদের মধ্যে কি কথা হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।
দলের সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি বলেছেন, তিনি সালাহউদ্দিনের সঙ্গে খুব সংক্ষেপে কথা বলেছেন খালেদা জিয়া। তাকে জানিয়েছেন যে তিনি (সালাহ উদ্দিন) খুব দূর্বল। কথা বলতে তার কষ্ট হচ্ছে।
প্রসঙ্গত, গত ১১ মে শিলংয়ে সন্ধান মেলার পর এই প্রথম সালাহউদ্দিন দলের প্রধানের সঙ্গে কথা বললেন।
এদিকে, ইন্দিরা গান্ধী হাসপাতালের সহকারী মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. ভাস্কর বোরগোহাইন সাংবাদিকদের বলেন, ‘বৃহস্পতিবার থেকে মূত্র প্রদাহ, হৃদরোগ, কিডনি, প্রোস্টেট ও ত্বকের সমস্যায় ভুগছেন সালাহ উদ্দিন। চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন।
এএইচ/এমএস