গয়েশ্বরের জামিন নামঞ্জুর
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বিভিন্ন সময়ে ডাকা হরতাল-অবরোধের সময় রাজধানীর চকবাজার থানার নাশকতা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার আসামি পক্ষের জামিন আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা তার জামিন নামঞ্জুর করেন।
গয়েশ্বরের আইনজীবী এ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ মঙ্গলবার এ মামলায় জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে তা নামঞ্জুর করেন।
২০১৪ সালের ২৬ ডিসেম্বর রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি বাসা থেকে গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকের পর দুই মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
জেআর/এমএস