ব্যারিস্টার রফিকুলের আগাম জামিন


প্রকাশিত: ০৭:৫৭ এএম, ২৬ মে ২০১৫

গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা পৃথক সাত মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট ।

মঙ্গলবার শুনানি শেষে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।

আদালতে রফিকুল ইসলাম মিয়ার পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। অপর দিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ রহমান।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি নির্বাচনের পর বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে রফিকুল ইসলামের বিরুদ্ধে রাজধানীর মিরপুর থানায় পাঁচটি ও পল্লবী থানায় দুটি মামলা দায়ের করা হয়।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।