খালেদাসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ ২৮ জুন
রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে হত্যা মামলার নথিপত্র পর্যালোচনা করে অভিযোগপত্র গ্রহণের আদেশ ২৮ জুন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর হাকিম শামসুল আরেফিন অভিযোগ পত্র পর্যালোচনা করে এ দিন ধার্য করেন। ২০১৫ সালের ৬ মে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক বশির উদ্দিন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগ পত্রটি জমা দেন।
বেগম খালেদা জিয়া ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়। এ মামলায় অভিযুক্ত ৩৮ জনের মধ্যে ৭জন কারাগারে রয়েছেন।
এসকেডি/আরআইপি