জিয়ার আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন খালেদা


প্রকাশিত: ০৭:৫৯ এএম, ৩১ মে ২০১৫
ফাইল ছবি

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে তার কর্মজীবনের উপর আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার দুপুর দেড়টায় জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে এই আলোকচিত্র প্রদর্শনীর  উদ্বোধন করেন তিনি। জাতীয়তাবাদী ছাত্রদল এই প্রদর্শনীর আয়োজন করে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর ১০৪টি দুর্লভ ছবি দিয়ে প্রদর্শনী সাজানো হয়েছে। এতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন ছবি স্থান পেয়েছে।

এদিকে প্রেসক্লাবে খালেদা জিয়ার আগমনের সংবাদে সকাল থেকে জড়ো হন ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী। গত ৫ জানুয়ারির পর টানা ৪মাস পর জাতীয় প্রেসক্লাবে এরকম অনুষ্ঠান অায়োজন করলো ছাত্রদল।

এসময় খালেদা জিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিন উন-নবী-খান সোহেল, চেয়ারপারসনের বিশেষ সহকারী এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, মহিল দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমূখ।

এদিকে আলোকচিত্র প্রদর্শনীতে উপস্থিত ছিলেন, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মামুনুর রশিদ মামুন, ভাইস প্রেসিডেন্ট এজমল হোসেন পাইলট, ভাইস প্রেসিডেন্ট নাজমুল হাসান, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বায়েজিদ আরেফিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সঞ্চয় দে রিপন ও মিজানুর রহমান সুমন প্রমূখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, বিএনপির ছাত্র বিয়ষক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-ছাত্র বিষয়ক সম্পদাক সুলতান সালাহ উদ্দিন টুকু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজিজুল বারী হেলাল, ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আমিরুজ্জামান শিমুল, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শহিদুল ইসলাম বাবুল ও বজলুল করিম চৌধুরী আবেদ, সাবেক যুগ্ম সম্পাদক ওবায়দুল হক নাসির, সাবেক ভাইস প্রেসিডেন্ট শেখ শামীম ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মীর সরাফাত আলী সফু প্রমূখ।

# খালেদার খাবার বিতরণ কর্মসূচির মঞ্চ ভাঙলো পুলিশ

এমএম/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।