মালয়েশিয়ায় জিয়ার ৩৪তম শাহাদাৎবার্ষিকী পালিত
রোববার কুয়ালালামপুরস্থ হোটেল ডি-পালমার বলরুমে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়া বিএনপি কর্তৃক আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার।
মালয়েশিয়া বিএনপির আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্ত্রীয় কমিটির সহসভাপতি মাহবুব আলম শাহর সভাপতিত্বে ও মির্জা সালাউদ্দিনের অনুষ্ঠান পরিচালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের, সিনিয়র সহসভাপতি এম আব্দুল্লাহ । বিশেষ অতিথির বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সদস্য সচিব মো.মোশারেফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক তালহা মাহমুদ, চাঁদপুর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শুক্কুর পাটোয়ারী আলোচনা সভায় অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন, মালয়েশিয়া যুব দলের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর।
প্রধান অতিথির বক্তব্যে কবি আব্দুল হাই শিকদার বলেন, বাংলাদেশে এখন আইনের শাসন নাই। দেশ এখন একজনের কাছে জিম্মি। দেশে এখন মুজিবীয় শাসন চলছে। যার কথায় বিচার বিভাগ চলে। প্রশাসন এখন মুজিব কোটে জিম্মি। 
বাংলাদেশ সাংবাদিক ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি এম আব্দুল্লাহ বলেন, জিয়াউর রহমান তরুণ বয়সেই যোগ দিয়েছিলেন সেনাবাহিনীতে। পালন করেছিলেন অত্যন্ত সুশৃঙ্খল জীবন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মো. গোলাম মস্তফা, ইউনুস আলী ,শামীম হোসেন কামাল, যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাহাঙ্গীর আলম রণি, শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু ইমান আলী হানিফ, যুব দলের সহসভাপতি মজনু খান, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোজাহীদুল ইসলাম মুরাদ, সহসাংগঠনিক সম্পাদক মো. হাসিবুর রহমান শান্ত, মো. সাইফুল ইসলাম প্রমুখ।
এমজেড/পিআর