ফখরুলের জামিন নামঞ্জুর
রাজধানীর পল্টন থানার দায়ের করা নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মঙ্গলবার ফখরুলের জামিন আবেদন নামঞ্জুর করেন। মির্জা ফখরুলের পক্ষে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।
এর আগে ২০ মে পল্টন থানার নাশকতার তিন মামলায় জামিনের আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট সৈয়েদ জয়নুল আবেদীন মেজবাহ। অন্যদিকে, মামলার তদন্তকারী কর্মকর্তা তিন মামলায় ৩০ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম অশোক কুমার দত্ত তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেন।
প্রসঙ্গত, জানুয়ারি মাসে হরতাল অবরোধ চলাকালে পল্টন থানায় পুলিশ বাদী হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেন। এরপর, গত ৬ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাব থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে পুলিশ।
এসকেডি/এমএস