ভাগাভাগির রাজনীতি বিএনপি বিশ্বাস করে না: রিপন


প্রকাশিত: ০৭:৩২ এএম, ০২ জুন ২০১৫

বিএনপি ভাগাভাগির রাজনীতিতে বিশ্বাস করে না বলে জানিয়েছেন দলের আন্তর্জাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন । মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিপন বলেন, ক্ষমতাশীন আওয়ামী লীগ ভাগাভাগির রাজনীতিতে বিশ্বাস করে বলেই ভাগাভাগির সংসদের ন্যায় জাতীয় প্রেস ক্লাবে ভাগাভাগি ব্যবস্থাপনা কমিটি গঠন করেছে।  জাতীয় প্রেস ক্লাবে ব্যবস্থাপনার কমিটির সভাপতি শফিকুর রহমান করা হয়েছে। কিন্তু এই শফিকুর রহমান চাঁদপুরের জেলার ফরিদগঞ্জ থানা থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। এতে বুঝা যায় তিনি একজন দলীয় ব্যক্তি। এই দলীয় ব্যাক্তি প্রেসক্লাবের সভাপতি পদে মনোনীত করে প্রতিটি প্রতিষ্ঠানকে দলবাজ ও দলকানা করতে চাচ্ছে।

তিনি আরো বলেন, বিএনপি কখনো প্রেসক্লাবকে জাতীয়তাবাদী ক্লাব বানাতে চায়নি। কারণ জাতীয় প্রেসক্লাব গণতন্ত্রের জন্য অনেক সংগ্রাম করেছে।

সংসদে বাজেট পেশ প্রতিক্রিয়ায় তিনি বলেন, বর্তমান জাতীয় সংসদ জনগণের ভোটে নির্বাচিত সংসদ নয়। এই সংসদে কি পেশ করা হবে বা কি করা হবে না তা পরবর্তীতে গণমাধ্যম ও  জনগণকে অবহিত করা হবে।  

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ সাংগঠনিক সম্পাদক আবুদল সালাম আজাদ, সহ তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমূখ।

এমএম/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।