স্বামীর কবরের পাশে খালেদা জিয়া


প্রকাশিত: ০১:০৩ পিএম, ০২ জুন ২০১৫

পবিত্র শবে বরাত উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনায় তার সমাধিতে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বিকেল সাড়ে ৬টায় রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তিনি।

এর আগে বনানী কবরস্থানে ছোট ছেলে আরাফাত রহমান কোকাের কবর জিয়ারত করেন তিনি।

এসময় খালেদা জিয়ার সঙ্গে আরো উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনে বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, মহিলা দলের সভাপতি নুরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

এমএম/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।