গজারিয়া উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির অনুমোদন স্থগিত
মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে এক বিবৃতিতে এ স্থগিতাদেশ দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মুন্সিগঞ্জ জেলার যে কোনো ইউনিটের কমিটি গঠন ও পুনর্গঠন থেকে বিরত থাকার জন্য জেলার সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ প্রদান করেন তারা।
উল্লেখ্য মঙ্গলবার মুন্সিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি আমিনুল ইসলাম জসিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা স্বাক্ষরিত গজারিয়া উপজেলার কমিটি ঘোষণা করা হয়। এতে মাহদী ইসলাম বাবুকে সভাপতি ও বিল্লাল হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়।
এমএইচ/একে/আরআই