মুক্তিতে বাধা নেই ফখরুলের
নাশকতার ৩ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে বিচারপতি মো. রোজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামান এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন আদেশ দেন।
ফখরুলের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় এবং সব মামলায় জামিন হওয়ায় কারাগার থেকে মুক্তি পেতে আর কোনো বাধা নেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। চলতি বছরের নাশকতার অভিযোগ এনে পল্টন ও মতিঝিল থানায় ফখরুলের বিরুদ্ধে মোট ৬টি মামলা দায়ের করে পুলিশ।
আজ আদালতে ফখরুলের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।
এসকেডি/আরআই