জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ঢাকা বার আইনজীবী সমিতির শ্রদ্ধা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২১ পিএম, ১৮ মে ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বার আইনজীবী সমিতি। সোমবার (১৮ মে) সন্ধ্যায় সমিতির উদ্যোগে সেখানে ফাতেহা পাঠ, দোয়া ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা বার আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার মাহমুদ উদ্দিন খোকন, ঢাকা বার আইনজীবী সমিতির সভাপতি মো. আনোয়ার জাহিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান, সিনিয়র সহসভাপতি রেজাউল করিম চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ আনিসুজ্জামান আনিস উপস্থিত ছিলেন।

এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

কেএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।