জাপার কাউন্সিল সফল করার আহ্বান জি এম কাদেরের


প্রকাশিত: ০৯:৪৬ এএম, ২২ মার্চ ২০১৬

তৃণমূল পর্যায়ে দলকে সু-সংগঠিত করার জন্য জাতীয় কাউন্সিলকে সফল করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান জি.এম. কাদের।

মঙ্গলবার পার্টির বনানীস্থ চেয়ারম্যানের কার্যালয়ে উপ-কমিটি সমূহের আহ্বায়ক ও সদস্য সচিবদের সভায় তিনি এ আহ্বান জানান।

দুই দলের (আওয়ামী লীগ, বিএনপি) বিপক্ষে গণমানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে উল্লেখ করে এই নেতা বলেন, সুন্দর ও পরিচ্ছন্ন রাজনীতির ধারক বাহক জাতীয় পার্টিই হবে, আগামী দিনে বাংলাদেশের মানুষের প্রাণের সংগঠন হবে এই দল।

জি.এম. কাদের বলেন, কাউন্সিলের মাধ্যমে দলের রাজনীতি ঠিক করতে হবে পাশাপাশি মানুষের আকাঙ্ক্ষার সাথে সংগতি রেখে কর্মসূচি প্রণয়ন করা হবে।
 
উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের যৌথসভায় উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফয়সল চিশতী, আব্দুস সবুর আসুদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, দেওয়ান আলী, বাহাউদ্দিন বাবুল, মো. আরিফুর রহমান খান, নুরুল ইসলাম নুরু, সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক নাজমুল খান, কেন্দ্রীয় সদস্য হাফিজ উদ্দিন মাস্টার প্রমুখ।
 
এএস/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।