পালমিরা পুনর্দখলে আসাদকে ইরানের অভিনন্দন


প্রকাশিত: ০৯:০৮ এএম, ২৮ মার্চ ২০১৬

পালমিরা পুনর্দখল করায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে অভিনন্দন জানিয়েছে ইরান। সোমবার দেশটির গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।  

ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী শামখানি বলেন, জঙ্গি এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরীয় সরকারের সংকল্প সত্যিই গর্ব করার মতো। জঙ্গিদের হটাতে সিরিয়াকে সবসময় সমর্থন করবে ইরান এবং তার সেনাবাহিনী।  

গত মে মাসে পালমিরা দখল করে নেয় আইএস। এরপর সেখানে ধ্বংসযজ্ঞ চালায় তারা। পালমিরার বহু ঐতিহাসিক স্থাপত্য ধ্বংস করেছে আইএস। তবে অবশেষে রোববার সিরীয় সেনাবাহিনী এবং রুশ বাহিনী বিমান হামলা চালিয়ে আইএস জঙ্গিদের হাত থেকে পালমিরাকে পুনর্দখল করতে সক্ষম হয়েছে। পালমিরা ছাড়াও আরো প্রতিবেশি তিনটি শহর আইএসের কাছ থেকে দখল করে নিয়েছে সিরীয় বাহিনী।

টিটিএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।