আটদিন বাক্সবন্দীর পরেও জীবিত বিড়াল!


প্রকাশিত: ১১:৫৮ এএম, ২৮ মার্চ ২০১৬

ঠিকানা ভুলের কারণে ক্যুরিয়ারে পাঠানো বিভিন্ন জিনিষ অনেক সময় ভুল মালিকের কাছে গিয়ে পৌঁছায়। এসব মালামাল অনেক সময় মালিকের কাছে ফেরত দেওয়ার রেকর্ড অহরহই দেখা যায়। কিন্তু এবার অন্য রকম একটি ঘটনা ঘটেছে। যা শুনলে হয়তো অবাকই হবেন আপনি।

ব্রিটেনের এক ব্যক্তি ভুলেই বাক্সের ভেতরে পুরে একটি পোষা বিড়াল ক্যুরিয়ারে পাঠিয়ে দেন। কাপকেক নামের ওই বিড়াল আটদিন পর প্রাপকের ঠিকানায় পৌঁছায়। ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলের কর্ণওয়াল থেকে পশ্চিম সাসেক্সে ডিভিডির ভক্সে ভরিয়ে পাঠানো হয়।

প্রাপক ডিভিডিসহ বাক্সে পানিশূন্যতায় ভুগতে থাকা ওই বিড়ালটি পান। প্রাণী নিষ্ঠুরতা প্রতিরোধ সংস্থা রয়েল সোসাইটির সঙ্গে যোগাযোগ করেন ওই ব্যক্তি। পরে বিড়ালের সঙ্গে থাকা মাইক্রোচিপের মাধ্যমে মালিকের সন্ধ্যান পায় রয়েল সোসাইটি।

রোববার বিড়ালটির মালিক জুলিয়া ব্যাগট বলেন, বিড়ালটিকে আমরা সব জায়গায় খুঁজেছি। কাপকেক বেঁচে ছিল কিনা তা নিয়ে বেশ আতঙ্কে ছিলেন তিনি। অসুস্থ্য কাপকেককে চিকিৎসা দেওয়া হলে সুস্থ্য হয়ে উঠবেন বলে জানিয়েছেন ব্যাগট।

সূত্র : এনডিটিভি।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।